এমডব্লিউসিতে পরবর্তী ফ্ল্যাগশিপ ঘোষণা করবে রিয়েলমি

৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:৪৯  
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে রিয়েলমি স্মার্টব্যান্ড এবং স্মার্ট টিভি উন্মোচন করতে পারে। এবার রিয়েলমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিশ্বের সর্ববৃহৎ মোবাইল শো’তে ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনবে কোম্পানিটি। খবর জিএসএম এরিনা। রিয়েলমির ইউরোপিয়ান ডিভিশন টুইটে বার্সেলোনাকে ‘রিয়েলমির প্রথম গ্লোবাল লঞ্চ’ স্থান হিসেবে চিহ্নিত করেছে। স্পেন রিয়েলমির কাছে ফ্ল্যাগশিপ উন্মোচনের জনপ্রিয় স্থান হিসেবে বিবেচিত হয়েছে বলে মনে হচ্ছে। গত অক্টোবরের মাঝামাছি মাদ্রিদে রিয়েলমি এক্স২ প্রো উন্মোচন করে। প্রত্যাশা করা যাচ্ছে নতুন ফোনটি এক্স ফ্যামিলির হবে এবং এতে সর্বশেষ সংস্করণের কোয়ালকম চিপসেট ব্যবহার করা হবে। গুঁজব শোনা যাচ্ছে নতুন ফ্ল্যাগশিপটি হবে রিয়েলমি এক্স৫০ প্রো, যা স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট সম্বলিত রিয়েলমি এক্স৫০ এর আপগ্রেডেড সংস্করণ। ডিবিটেক/বিএমটি